বাড়ি এখন বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিহারের পাটনা শহরের উপকণ্ঠ রুকুনপুরায় তিনতলা একটি বাড়ি বানিয়েছিলেন সরকারের সেচ বিভাগের সচিব শিবশংকর ভার্মা। দুর্নীতির দায়ে ২০০৭ সালে তিনি চাকরি হারান। ঘুষের টাকায় বাড়িটি তৈরি করেছেন বলে প্রমাণ পায় কর্তৃপক্ষ। এর পরই তাঁর বাড়িটি বাজেয়াপ্ত করে মানবসম্পদ দপ্তরের হাতে তুলে দেয় রাজ্য সরকার। এত দিন বাড়িটি পরিত্যক্ত ছিল। এখন গরিব শিক্ষার্থীদের জন্য ওই বাড়িতে চালু করা হয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। গত বৃহস্পতিবার থেকে ওই বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে বলে জানান রাজ্যের মানবসম্পদ মন্ত্রণালয়ের মুখ্য সচিব অঞ্জনী কুমার সিং। কলকাতা প্রতিনিধি