বাড়ি ও দোকান ভাড়া আইন বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি ভাড়া ও দোকান ভাড়া আইন-১৯৯১ বাস্তবায়ন, যখন-তখন ভাড়াটিয়া উচ্ছেদ বন্ধকরণ এবং বাড়ি ভাড়া ব্যবসার জন্য রাজস্ব আয় আদায় করার দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ।আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভাড়াটিয়া পরিষদের এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি বাহরানে সুলতান এসব দাবি জানান। এই দাবিতে আগামী ৬ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে পাঁচটা পর্যন্ত গণস্বাক্ষর সংগ্রহ করবে সংগঠনটি।সংবাদ সম্মেলনে বাহরানে সুলতান বলেন, বাড়ি ভাড়া আইনে কীভাবে ভাড়া বাড়াতে হবে এবং বাড়ি ভাড়া প্রতি বর্গফুট অনুযায়ী নির্ধারণ করা আছে। এমনকি ভাড়ার হারের ভিত্তিতে ঢাকা সিটিকে ১০ ভাগে ভাগ করা হয়েছে। এ ছাড়া বাড়ি ভাড়া নির্ধারণে নিয়ন্ত্রক আছে। কিন্তু এসব কাগজে-কলমে আছে, বাস্তবে নেই।ভাড়াটিয়া পরিষদের পক্ষ থেকে এসব আইন বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।