বাড়ি থেকে শিক্ষকের গলিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের হাউজিং ডি ব্লকের একটি বাসা থেকে আজ শুক্রবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আবদুল লতিফের (৬৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তিনি হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।পুলিশ জানায়, আজ সকালে স্থানীয় লোকজন আবদুল লতিফের বাসার বাইরে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। বেলা ১১টার দিকে পুলিশ বাসার দরজা ভেঙে ভেতর থেকে তাঁর গলিত লাশ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার উপপরির্দশক (এসআই) আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, আবদুল লতিফ অবিবাহিত। তিনি একাই বাসায় থাকতেন। পাঁচ-ছয়দিন আগে তাঁকে বাইরে বের হতে দেখা গিয়েছিল। এরপর তিনি আর বাসা থেকে বের হননি। ধারণা করা হচ্ছে, হূদরোগে আক্রান্ত হয়ে আবদুল লতিফ মারা গেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।