বাড়ি ফিরেছেন অমিতাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুম্বাইয়ের সেভেন হিলস হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অমিতাভ বচ্চন। গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জয়া বচ্চন। পাকস্থলীর সমস্যার কারণে ১১ ফেব্রুয়ারি সকালে সেভেন হিলস হাসপাতালে ভর্তি হন অমিতাভ। এরপর তাঁর পাকস্থলীতে দুবার অস্ত্রোপচার করা হয়। বাসায় ফিরে গতকাল শুক্রবার অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, ‘বাসায় ফিরতে পেরে ভালো লাগছে। অস্ত্রোপচারের কারণে কিছুটা অস্বস্তি আর ব্যথা হচ্ছে। সবার প্রার্থনার কারণে কিছুটা ধীরে হলেও সুস্থ হয়ে উঠছি। সবাইকে ধন্যবাদ।’ চিকিৎসকদের মতে, অমিতাভকে এখন বাসায়ই থাকতে হবে। পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগবে।