বাড়ি ভাঙার সময় শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ায় আজ শুক্রবার সকালে পুরোনো একতলা বাড়ি ভাঙার সময় দেয়ালের ভাঙা অংশের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই শ্রমিকের নাম মো. সবুজ (৩০)। তাঁর গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়ায়। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে নয়টার দিকে মালিবাগের চৌধুরীপাড়ায় একটি পুরোনো একতলা বাড়ি ভাঙছিলেন কয়েকজন শ্রমিক। একপর্যায়ে দেয়ালের অংশ বিশেষের নিচে চাপা পড়েন সবুজ। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল সাড়ে ১০টায় কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।