প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী। বছর খানেক ধরে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায় একটি টিনশেড ঘরে ভাড়া থাকছি। পুরো এলাকার টিনশেড ঘর নিয়ন্ত্রণ করে দুজন বাড়িওয়ালা। এখানে বছরে দুবার ৩০০ টাকা করে বাসাভাড়া বাড়ানো হয়। আবার কোনো ভাড়াটিয়ার ঘরে টেলিভিশন থাকলে অতিরিক্ত ১০০ টাকা দিতে হয় ভাড়ার সঙ্গে। না হলে টিভি দেখা বন্ধ রাখতে হয়। বাড়িওয়ালার সঙ্গে এ নিয়ে অনেক ভাড়াটিয়ার দ্বন্দ্ব হয়েছে। দ্বন্দ্ব করে কোনো ভাড়াটিয়া টিকতে পারেনি। বাড়িওয়ালার সঙ্গে কোনো বিষয়ে অমিল হলে চূড়ান্ত পরিণতি দাঁড়ায় বাড়ি ছেড়ে চলে যাওয়া।দেশে কত কিছুর আইন হচ্ছে, অথচ বাড়িওয়ালা-ভাড়াটিয়ার মধ্যে তিক্ত সম্পর্ক নিরসনে কোনো আইন কি সরকার করতে পারে না?শাকিল আহমেদঘুণ্টিঘর, গেন্ডারিয়া।