বাড়ি ভাড়া দিলেন অপরাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাহ উইনফ্রের বাড়িতে থাকতে চান? তাহলে দেখুন প্রতি মাসে ১৫ হাজার ডলার গুনে দিতে পারবেন কি না! ৫৬ লাখ ডলার গুনে দিয়ে ১৯১৩ সালের একটা প্রাচীন বাড়ি কিনেছিলেন অপরাহ উইনফ্রে। ২০০৬ সাল থেকে সেখানেই থিতু হয়েছিলেন এই তারকা উপস্থাপক। অন্য কোথাও যেতে চাননি নিরাপত্তার কথা ভেবে। আর তাঁর বাড়িটিও আলিশান বটে। রাজকীয় বাসগৃহ বলতে যা বোঝায়, সব ব্যবস্থাই আছে সেখানে। ২০০৮ সালে সেই বাড়িটি বিক্রি করতে চেয়েছিলেন অপরাহ, হাঁকিয়েছিলেন ৬০ লাখ ডলার। তবে এবার আর বিক্রি নয়, ভাড়াই দিলেন বাড়িটি। এ বাবদ প্রতি মাসে তিনি পাবেন ১৫ হাজার ডলার। পিটিআই।