বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করতে রিট দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ রোববার মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আইনজীবী মনজিল মোরশেদ রিটটি দায়ের করেন। বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্টর বেঞ্চ এর ওপর শুনানির জন্য কাল ধার্য করেন।রিট আবেদনে মন্ত্রিপরিষদের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইনসচিব, সংসদ সচিবালয়ের সচিব ও ঢাকা সিটি করপোরেশনের মেয়রকে বিবাদী করা হয়েছে।এর আগে সংগঠনটির পক্ষে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন-১৯৯১ কার্যকর করতে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছিল এইচআরপিবি। কিন্তু এতে কোনো ইতিবাচক জবাব না পাওয়ায় রিটটি দায়ের করা হয়।রিটে বলা হয়, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বাড়ি ভাড়া চুক্তি ও রসিদ বাধ্যতামূলক হলেও আইনের এ বিধান মানা হচ্ছে না বলেও সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।রিটে আরও অভিযোগ করা হয়, যখন-তখন ভাড়া বৃদ্ধি করা হচ্ছে এবং কোনো কারণ ছাড়াই বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে।