ঝকঝকে-তকতকে বাড়ি কে না চায়? কিন্তু নতুন বাড়ি আর কত দিন থাকে চকচকে। কিছুদিন পরেই পলেস্তারা খসে পড়ে বা অতি যত্নে করা রং চটে গিয়ে বাড়ির হয় নাজেহাল অবস্থা। কী আর করা, নতুন করে বাড়ি তো তখন রাঙাতেই হয়। কিন্তু তা করতে গিয়ে যদি পোহাতে হয় এত ঝামেলা, তাহলে বোধ হয় পুরোনো জরাজীর্ণ বাড়িতে থাকা সবাই শ্রেয় বলে মনে করবেন। আবার সুইডেনের মতো পরিষ্কার-পরিচ্ছন্ন শহরে থাকবেন আরও একটু-আধটু নিয়ম মানবেন না, তা তো হয় না। তাই যদি সেখানে একটি বাড়ি পাওয়ার সুযোগ আপনার হয়েই যায়, আর সেই বাড়িটি যদি হয় পুরোনো। তবে তা রাঙিয়ে নতুন করার আগে সরকারের সঙ্গে না হয় একটু যোগাযোগ করুন। একটি জায়গায় বসবাস করতে হলে সেখানকার যাবতীয় নিয়মকানুন সম্পর্কে তো ওয়াকিবহাল হতেই হবে। সুইডেনের আইনে আছে, কোনো বাড়ি পুনরায় রং করতে হলে অবশ্যই রং করার লাইসেন্স অথবা সরকারের অনুমতি থাকতে হয়। তা না হলে বাড়ির রং করাই যে বেআইনি হয়ে যাবে। তখন কিন্তু গুণতে হবে বেশ কড়া মাশুল।