বাড়িভাড়া আইন কার্যকর করার দাবিতে গণস্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন-১৯৯১ কার্যকর করার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে ‘জাতীয় ভাড়াটিয়া পরিষদ’ নামের একটি সংগঠন। জাতীয় প্রেসক্লাবের সামনে আজ সোমবার সকালে শুরু হওয়া এ কর্মসূচি দুপুর পর্যন্ত চলবে। বাড়িভাড়া নিয়ন্ত্রণে জাতীয় ভাড়াটিয়া পরিষদ ১৫টি দাবি জানিয়েছে। এসব দাবির মধ্যে আছে—ভাড়া নিয়ন্ত্রণের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা; ভাড়া নীতিমালা প্রণয়ন করে তা গণমাধ্যমে প্রচার ও কার্যকর করা; বছর বছর ভাড়া বাড়ানোর প্রবণতা বন্ধ করা; নিয়মবহির্ভূতভাবে জামানত নেওয়া বন্ধ করা; প্রতিটি থানাভিত্তিক ভাড়া নিয়ন্ত্রণ কমিশন গঠন করা ইত্যাদি।