বাড়িভাড়া বৃদ্ধির পরিসংখ্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সর্বশেষ জরিপে দেখা গেছে, ২০০৯ সালে গড়ে বাড়িভাড়া বেড়েছে ১৪ দশমিক ৮৫ শতাংশ। এর মধ্যে পাকা বাড়ি ১০ দশমিক ২০, আধাপাকা বাড়ি ১৮ দশমিক ১৮, কাঁচা বাড়ি ১৪ দশমিক ২৯, মেসরুমে ১৭ দশমিক শূন্য ২ এবং বস্তিবাড়িতে বেড়েছে ১৪ দশমিক ৫৬ শতাংশ। ২০০৮ সালে বাড়িভাড়া বেড়েছিল সবচেয়ে বেশি ২১ দশমিক ৯৭ শতাংশ। এর মধ্যে পাকা বাড়ি ১৪ দশমিক ৮৪, আধাপাকা বাড়ি ৩২ দশমিক ৫৩, কাঁচা বাড়ি ২২ দশমিক ৯৭, মেসরুমে ১৭ দশমিক ৫০ এবং বস্তিবাড়িতে ১৭ দশমিক ৪৯ শতাংশ।ক্যাব জানিয়েছে, ঢাকা শহরের সোয়া কোটি জনসংখ্যার প্রায় ৮৫ শতাংশ মানুষের নিজস্ব বাড়ি নেই। বাড়িভাড়া বাবদ প্রাপ্ত আয় থেকে বাড়ির মালিকদের যে ট্যাক্স দিতে হয়, সরকার তা গত ২২ বছরে একবারও বাড়ায়নি। তার পরও বাড়ির মালিকেরা প্রতিবছর বাড়িভাড়া বাড়িয়ে চলেছেন।