বাড়িভাড়া: নিষ্পেষিত আমরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়নশীল বাংলাদেশে ধনিক শ্রেণীর তুলনায় স্বল্প-মধ্যম আয়ের মানুষের আধিক্য বিদ্যমান। আর এ অংশের সুযোগ নেয় চতুর বাড়িওয়ালারা। নিয়মনীতির বালাই নেই, ভাড়া বৃদ্ধি হচ্ছে যখন-তখন, মালিকের খেয়ালখুশিমতো। নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার অপেক্ষা পর্যন্ত করেন না লোভী বাড়িওয়ালারা। আর ভাড়ার পরিমাণও যে নির্দিষ্ট যৌক্তিক হারে বাড়ে, তা নয়। ছয় মাসে এক হাজার, আবার পরের ছয় মাসে দেড় বা দুই হাজার—জ্যামিতিক হারে বাড়ছে বাড়িভাড়া। ভাড়া কেন বাড়ান—এ কথা জানতে চাইলে উত্তর আসে, ‘পারলে বাড়িয়ে থাকেন, নইলে চলে যান।’ মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে আবির্ভূত হয়েছে অগ্রিম চাওয়ার প্রবণতা। কোনো কোনো নতুন বাসায় তিন থেকে ছয় মাস পর্যন্ত অগ্রিম চাওয়া হয়, আদতে কতটুকু যুক্তিসংগত?নির্মাণাধীন বাসার ক্ষেত্রে হয়তো দুই-এক মাসের অগ্রিম ভাড়া দেওয়া যায়, কিন্তু যে বাসা নির্মাণপ্রক্রিয়া শেষে তৈরি, সে ক্ষেত্রে অগ্রিম ভাড়া নিশ্চয়ই সংগতিপূর্ণ নয়।সুতরাং বাড়িভাড়া-সংক্রান্ত আইন আর নীতিমালার বাস্তবায়ন খুবই জরুরি। প্রতি দুই বছর অন্তর ভাড়া বাড়বে, তার আগে নয়—যার পরিমাণ হবে ৫০০ থেকে এক হাজার টাকা। আবার অগ্রিম প্রদানের নিয়ম সুনির্দিষ্ট করা বাঞ্ছনীয়। তবেই যদি বাড়িভাড়ার যাঁতাকল থেকে মুক্তি পাওয়া যায়, নইলে দৈনন্দিন জীবন হয়ে উঠবে দুর্বিষহ। আর এ সমস্যা দেখারও কী কেউ নেই? খাইরুল ইসলামশিক্ষার্থী,ঢাকা বিশ্ববিদ্যালয়।