বাড়ির ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জুরাইনের কমিশনার রোডের একটি ছয়তলা বাড়ির ছাদ থেকে পড়ে আল আমিন ইসলাম নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, আল আমিন তার মা-বাবার সঙ্গে ওই বাড়িতে থাকত। আজ বুধবার দুপুর ১২টার দিকে শিশুটি সবার অজান্তে বাড়ির ছাদে ওঠে। খেলা করতে গিয়ে একপর্যায়ে সে ছাদ থেকে নিচে পড়ে যায়। বেলা একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।বাবা কামরুল ইসলাম সাংবাদিকদের কাছে জানান, আজ বেলা ১১টার দিকে আল আমিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দুপুর ১২টার দিকে আশপাশের লোকজনের চিত্কার শুনে নিচে গিয়ে আল আমিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।