বায়তুল মোকাররম এলাকায় ছিনতাইকারীর গুলিতে ক্ষুদ্র ব্যবসায়ী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ছিনতাইকারীদের গুলিতে আলী হোসেন (৩০) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী আহত হয়েছেন। তিনি বায়তুল মোকাররম দক্ষিণ গেটে একটি পান-সিগারেটের দোকান চালাতেন। তিনি রাজধানীর পুরানা পল্টন এলাকার বাসিন্দা। পল্টন থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে তিন-চারজন ছিনতাইকারী বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আলী হোসেনের দোকানে এসে অস্ত্রের মুখে টাকা দাবি করে। এ সময় আলী হোসেন বাধা দিলে ছিনতাইকারীরা তাঁর বুকের বাঁ-পাশে পিস্তল ঠেকিয়ে গুলি করে টাকা-পয়সা ছিনতাই করে পালিয়ে যায়। গুলিতে আহত আলী হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।