বায়তুল মোকাররম এলাকায় জামায়াত-পুলিশ সংঘর্ষ, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় জামায়াতের কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। ২০ জনকে আটক করা হয়েছে।জানা গেছে, আজ মঙ্গলবার বিকেলে মুক্তাঙ্গনে জামায়াত ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়। এ কারণে বিকেল সাড়ে পাঁচটার দিকে জামায়াতের কয়েক হাজার কর্মী বায়তুল মোকাররম এলাকায় একত্র হয়ে স্লোগান দিয়ে মুক্তাঙ্গনে দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় জামায়াতের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ তাদের দিকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং জল কামান ব্যবহার করে।