বায়তুল মোকাররম চত্বর থেকে ২০টি ককটেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ চত্বর থেকে আজ সোমবার সন্ধ্যায় ২০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। ককটেলগুলো ধ্বংসের জন্য মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।ডিবির বোমা অপসারণ দলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার সানোয়ার হোসেন বলেন, বায়তুল মোকাররম মসজিদের উত্তর-পূর্ব দিকে (জাতীয় ক্রীড়া পরিষদের উল্টোদিকে) একটি সিঁড়ির কোণা থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। রাতে এগুলো ধ্বংস করা হবে।পুলিশ জানায়, আজ সন্ধ্যায় একজন পথশিশু পুলিশকে খবর দেয় যে বায়তুল মোকাররম মসজিদে বোমা রয়েছে। পরে পল্টন থানা পুলিশ মসজিদ চত্বরে লাল টেপ মোড়ানো ককটেলগুলোর সন্ধান পায়। তবে কারা এগুলো রেখে গেছে, তা জানতে পারেনি পুলিশ।