বায়তুল মোকাররমের সামনে থেকে ব্যবসায়ী অপহৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে আজ বুধবার দুপুরে আবদুস সালাম নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ওই ব্যবসায়ীর স্বজনদের বরাত দিয়ে আজ রাতে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।গোলাম সারোয়ার বলেন, পুরান ঢাকার ডিস্ট্রিলারি রোডের পাইপ ব্যবসায়ী সালাম পাঁচ লাখ টাকা সঙ্গে নিয়ে ব্যবসায়িক কাজে আজ দুপুরে বায়তুল মোকাররম মসজিদের সামনে আসেন। বেলা একটার দিকে সালামের মুঠোফোন থেকে তার ভায়রাকে বলা হয়, ‘সালামকে অপহরণ করে নিয়ে যাচ্ছে তাঁরা।’ এরপর থেকে সালামের মুঠোফোনটি বন্ধ রয়েছে। গোলাম সারোয়ার আরও বলেন, অপহরণের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপহূত ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাবে না।