বি শ্ব কা পে র না না রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টসে সমাধানউরুগুয়ে-আর্জেন্টিনা ফাইনাল শুরুর আগে দু পক্ষই দাবি করে বসল, তাদের বল দিয়েই খেলতে হবে ম্যাচ। রেফারি জাঁ ল্যাঙ্গেনাস পড়লেন মহা মুশকিলে। তবে তাঁর তাত্ক্ষণিক বুদ্ধির জোরে একটা উপায়ও বের হলো। ঠিক হলো, দুই দলের বলে হবে ম্যাচের দুই অর্ধের খেলা। কিন্তু কার বল দিয়ে শুরু হবে ম্যাচ? আবার টস করতে হয়েছিল ল্যাঙ্গেনাসকে।স্ট্রেচারে ট্রেনারআর্জেন্টিনা-যুক্তরাষ্ট্র ম্যাচে যুক্তরাষ্ট্রের এক ফুটবলার আহত হলে দলের ট্রেনার ছুটে যান মাঠের মধ্যে। রেফারির বিপক্ষে ক্ষোভ জানাতে গিয়ে হাতের ব্যাগ ছুড়ে মারেন মাটিতে। ব্যাগে ছিল ক্লোরোফর্মের বোতল। সেটি ভেঙে গেলে জ্ঞান হারিয়ে ফেলেন ট্রেনার। স্ট্রেচারে করে তাঁকে নিয়ে আসতে হয় মাঠের বাইরে। আর যাকে সুস্থ করে তুলতে ট্রেনারের মাঠে ছুটে যাওয়া, এত সব কাণ্ডের কারণেই কিনা, বিনা চিকিত্সায় তিনি পুরো ফিট!চড়া মাশুলউরুগুয়ে দলের প্রথম পছন্দের গোলরক্ষক হওয়া সত্ত্বেও চ্যাম্পিয়ন উরুগুয়ে দলের অংশ হতে পারেননি মাজ্জালি। কঠোর প্রশিক্ষণে গড়ে তোলার জন্য উরুগুয়ে দলকে রাখা হয়েছিল রাজধানীর বাইরের এক হোটেলে। কোচের অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতে পারতেন না ফুটবলাররা। একদিন রাতে দেখা গেল, পেছনের দরজা দিয়ে চুপিসারে হোটেলে ঢুকছেন মাজ্জালি। কোচ টের পেয়ে সঙ্গে সঙ্গে দল থেকে তাঁকে বহিষ্কার করেন।রেফারির পক্ষপাতস্পেন-ইতালি ম্যাচে সুইস রেফারি রেনে মার্সেটের বাজে খেলা পরিচালনার শিকার স্পেন। তাঁর বিতর্কিত সব সিদ্ধান্তই যায় স্পেনের বিপক্ষে। ম্যাচে মারামারির ঘটনায় স্পেনের অধিকাংশ ফুটবলার আহত হলেও মার্সেট তা উপেক্ষা করে ইতালির পক্ষে অবস্থান নেন। ফিফা ব্যাপারটা এড়িয়ে যায় ঠিকই। কিন্তু সুইস ফুটবল অ্যাসোসিয়েশন বিশ্বকাপ শেষে মার্সেট দেশে ফিরলে তাঁর খেলা পরিচালনার ওপর নিষেধাজ্ঞা জারি করে।অর্সির স্বপ্নের শট১৯৩৪ বিশ্বকাপে দারুণ অবিশ্বাস্য এক গোল করেছিলেন ইতালির স্ট্রাইকার অর্সি। ফাইনালে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে অবিশ্বাস্য বাঁক খাওয়ানো এক শটে গোল করেন তিনি। পায়ে জাদু ছিল কি না, সেটা পরখ করে দেখার জন্য পরদিন সাংবাদিকেরা ঘিরে ধরেন অর্সিকে। ২০ বার ওই ধরনের শট নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। বুমেরাংফেবারিট না হলেও ব্রাজিল শিরোপা-স্বপ্ন দেখতে শুরু করেছিল লিওনিডাস ডা সিলভার কল্যাণে। দুই রাউন্ডে ৬ গোল করে নিজেকে মেলে ধরেছিলেন ব্রাজিলিয়ান এই সেন্টার ফরোয়ার্ড। কিন্তু ফাইনালের কথা চিন্তা করে সেমিফাইনালে তাঁকে মাঠে নামাননি কোচ আদেমার পিমেন্তা। কিন্তু সেমিতে ১-২ গোলে ইতালির কাছে হেরে যাওয়ায় ফাইনাল খেলা হয়নি ব্রাজিলের। অবশ্য লিওনিডাসের ‘সংরক্ষিত শক্তি’ কাজে দিয়েছিল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। সুইডেনের বিপক্ষে তাঁর দু গোলে ব্রাজিল জিতেছিল ৪-২ ব্যবধানে। ৮ গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন লিওনিডাস। তাতে কি আক্ষেপ মিটেছে?ধর্মের বেড়াজাল ভেঙেক্যাথলিক অধ্যুষিত আয়ারল্যান্ডে রোববার ছিল ধর্মীয় দিন। আইরিশ ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়মানুযায়ী, ছুটির এই দিনে পেশাদার ফুটবলারদের ফুটবল খেলতে মানা। কিন্তু ফিফা তা মানবে কেন! ‘শ্যাম রাখি না কুল রাখি’ অবস্থায় পড়া আইরিশ ফুটবল অ্যাসোসিয়েশন শেষ পর্যন্ত তাদের প্রচলিত নিয়মে পরিবর্তন এনে দল পাঠায় সুইডেনে।ইতালির কোরীয় লজ্জাপ্রথম রাউন্ডেই ইতালির বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছিল উত্তর কোরিয়া। এশীয় প্রতিপক্ষের কাছে ০-১ গোলের পরাজয় কিছুতেই মানতে পারেননি ইতালির সমর্থকেরা। মিডিয়ার ক্রমাগত সমালোচনা আর সমর্থকদের ক্রমবর্ধমান বিক্ষোভের মুখে গোপনে দেশে ফিরতে হয়েছিল ইতালিয়ান ফুটবলারদের। তবু কিছু সমর্থক জড়ো হয়েছিলেন বিমানবন্দরে। ফুটবলারদের বহনকারী গাড়ি লক্ষ্য করে নিক্ষিপ্ত হয়েছিল পচা ডিম আর টমেটো। ফিফার হস্তক্ষেপেযুগোস্লাভিয়ার কাছে ৯-০ গোলে পরাজয় দারুণ পীড়া দিয়েছিল জায়ারেকে। টুর্নামেন্ট শেষ না করেই দেশে ফেরার উদ্যোগও নিয়েছিল তারা। কিন্তু ফিফার চাপাচাপিতে সেটা অবশ্য তারা করতে পারেনি।ভিন্ন কারণেযুগোস্লাভিয়া ২২ মিনিটের মধ্যেই তিনবার বল জড়িয়ে দিয়েছিল জায়ারের জালে। গোলরক্ষকের পারফরম্যান্স ভালো না লাগায় জায়ারে মাঠ থেকে তুলে নিয়েছিল গোলরক্ষক মুয়াম্মা কাজাদিকে। ইনজুরি ছাড়া সেবারই প্রথম গোলরক্ষক পরিবর্তনের ঘটনা ঘটে। তবে এমন ঘটনা ঘটেছিল ১৯৯৪ বিশ্বকাপেও। সুইডেন প্রথমার্ধেই ৪-০ গোলের লিড নিলে বুলগেরিয়া উঠিয়ে নিয়েছিল গোলরক্ষক মিহাইলভকে।অন্য রেকর্ডবল দলের নিয়ন্ত্রণে থাকলে মাঝমাঠ পর্যন্ত উঠে আসতেন পেরুর গোলরক্ষক কুইরোগা। যে ভূমিকায় ১৯৯০ বিশ্বকাপে দেখা গেছে কলম্বিয়ার রেনে হিগুইতাকে এবং আরও পরে চিলির হোসে লুই চিলাভার্টকে। তবে ১৯৭৮ সালে পোল্যান্ডের বিপক্ষে কুইরোগার মাঝমাঠে উঠে আসাটা ‘ইতিহাস’ হয়ে যায়। প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করায় রেফারি হলুদ কার্ড দেখান তাঁকে। বিশ্বকাপের ইতিহাসে মাঝমাঠে খেলতে গিয়ে হলুদ কার্ড পাওয়া একমাত্র গোলরক্ষক তিনিই।পাতানো ম্যাচ!‘নির্লজ্জ’ ফুটবলের দৃষ্টান্ত হয়ে আছে পশ্চিম জার্মানি-অস্ট্রিয়া ম্যাচটি। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী সে ম্যাচে জার্মানরা ১-০ গোলে জিতলে আলজেরিয়াকে পেছনে ফেলে দু দলই পরের রাউন্ডে যাবে। ম্যাচের দশম মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় জার্মানি। এরপর মাঠে দু দলের খেলোয়াড়েরা যা করেছেন, আর যা-ই হোক, সেটিকে ফুটবল বলা যায় না। খেলার গতি দু দলই কমিয়ে দিয়েছিল। বল পেলে প্রতিপক্ষের সীমানায় উঠে এসে আক্রমণের পরিবর্তে সময়ক্ষেপণে ব্যস্ত হন খেলোয়াড়েরা। একপর্যায়ে গ্যালারি থেকে ব্যঙ্গ-বিদ্রূপ শুরু করেন দর্শকেরা। আলজেরিয়া ফিফার কাছে পাতানো ম্যাচের অভিযোগ তুলে দু দলকে টুর্নামেন্ট থেকে বহিষ্কারের দাবি তুলেছিল। কিন্তু ফিফা সে অভিযোগে কান দেয়নি।জরিমানাচার কুয়েতি ডিফেন্ডার নিজেদের জায়গাতেই ঠায় দাঁড়িয়ে ছিলেন। ফরাসি স্ট্রাইকার অ্যালাইন গিরেসকে আটকানোর কোনো চেষ্টাই তাঁরা করেননি। ফ্রান্স-কুয়েত ম্যাচে ৩-১ গোলে তখন ফ্রান্স এগিয়ে। গিরেস আরও এক গোল করে বসলে গোলের প্রতিবাদ জানাতে মাঠের মধ্যে ছুটে আসেন কুয়েত ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স ফাহাদ আল-আহমেদ। তাঁর দাবি, রেফারির বাঁশি শুনেই কুয়েতি ডিফেন্ডাররা জায়গায় দাঁড়িয়ে গিয়েছিলেন। তাঁর হম্বিতম্বিতে রুশ রেফারি মিরোস্লাভ স্টুপার শেষ পর্যন্ত গোলটি বাতিলও করেন। তবে মাঠে অনুপ্রবেশের জন্য ৮ হাজার পাউন্ড জরিমানা গুনতে হয়েছিল প্রিন্স ফাহাদকে।এমনও ভুলরেফারি রক্ত-মাংসেরই মানুষ। আর মানুষমাত্রই ভুল করে। তবে ফরাসি রেফারি মিশেল ভাউট্রট যা করেছিলেন সেটি ভুলের সব সীমারেখাকেও ছাড়িয়ে যায়। সেমিফাইনালে ইতালি-আর্জেন্টিনা ম্যাচে অতিরিক্ত সময়ের খেলার প্রথমার্ধে বাড়তি ৮ মিনিট খেলিয়েছিলেন দু দলকে। ইনজুরি সময়ের আড়ালে রেফারি ইচ্ছা করলেই কিছুটা বেশি সময় খেলাতে পারেন, তাই বলে ৮ মিনিট! পরে ভাউট্রটই জানিয়েছিলেন, সে ম্যাচে সময়জ্ঞানটা ভুলেই গিয়েছিলেন তিনি।খেসারতকলম্বিয়ার গোলরক্ষক রেনে হিগুইতা সুযোগ পেলেই উঠে আসতেন মাঝমাঠে। কখনো কখনো প্রতিপক্ষের সীমানায়ও। তবে তাঁর এই ‘একের ভেতরে দুই’ ভূমিকাই কাল হয়েছিল ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে। মাঝমাঠে আসা হিগুইতার কাছ থেকে ইগলের গতিতে ছোঁ মেরে বল নিয়ে গোল করে বসেন ক্যামেরুনের রজার মিলা। সে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় কলম্বিয়াকে।কোচের হুঁশিয়ারির কারণেবাতিস্তুতা নামটা মুখে এলেই চোখের সামনে ভেসে ওঠে লম্বা চুলের এক স্ট্রাইকার। কিন্তু চুল ছেঁটেই ১৯৯৮ বিশ্বকাপে খেলতে হয়েছিল আর্জেন্টাইন এই ফুটবলারকে। কোচ হিসেবে দলের দায়িত্ব নেওয়ার পর ড্যানিয়েল প্যাসারেলা ঘোষণা করেছিলেন, তাঁর দলে সমকামী, মাথায় লম্বা চুল কিংবা কানে দুলওয়ালা কোনো ফুটবলারের ঠাঁই হবে না। ইউরোপীয় ফুটবল লিগ মাতানো বাতিস্তুতা তখন ছিলেন আর্জেন্টিনার প্রথম পছন্দের স্ট্রাইকার। কিন্তু প্যাসারেলার কঠিন নিয়মের কাছে হার মেনে চুল ছেঁটেই বিশ্বকাপ খেলতে হয়েছিল ‘বাতিগোল’কে।ঢুসফাইনালে জিনেদিন জিদানকে আটকাতে মোক্ষম একটা ‘দাওয়াই’ বেছে নিয়েছিলেন ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জি। জিদানের বোনকে নিয়ে বেফাঁস মন্তব্য করে চটিয়ে দিয়েছিলেন ফ্রান্সের মিডফিল্ডারকে। এতে অবশ্য কাজ হয়েছিল। ক্ষুব্ধ জিদান মাতেরাজ্জিকে ঢুস দিয়ে মাটিতে ফেলে দিয়েছিলেন। রেফারির লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল জিদানকে। ট্রফি হারাতে হয়েছিল ফ্রান্সকে।গ্রন্থনা: শাহরিয়ার ফিরোজ