বি শ্ব কা পে র রে ক র্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সবচেয়ে বেশি গোল—১৫, রোনালদো (ব্রাজিল)। এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল—১৩, জাঁ ফন্টেইন।  এক ম্যাচে সবচেয়ে বেশি গোল—৫, ওলেগ সালেঙ্কো (রাশিয়া-ক্যামেরুন, ১৯৯৪)।  সবচেয়ে বেশি হ্যাটট্রিক ২টি—স্যান্ডর ককসিস (হাঙ্গেরি, ১৯৫৪), জাঁ ফন্টেইন (ফ্রান্স, ১৯৫৮), জার্ড মুলার (জার্মানি, ১৯৭০) এবং গ্যাব্রিয়েল বাতিস্তুতা (আর্জেন্টিনা ১৯৯৪ ও ১৯৯৮)। সর্বকনিষ্ঠ গোলদাতা—পেলে (ব্রাজিল, ১৭ বছর ২৩৯ দিন)। সর্বকনিষ্ঠ হ্যাটট্রিক—পেলে (১৭ বছর ২৪৯ দিন, ব্রাজিল-সুইডেন, ১৯৫৮)।  সবচেয়ে বেশি বয়সী গোলদাতা—রজার মিলা (৪২ বছর ৩৯ দিন, ক্যামেরুন-রাশিয়া, ১৯৯৪)। সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক—তোরে কেলার (৩৩ বছর ১৫৯ দিন, সুইডেন-কিউবা, ১৯৩৮)। সবচেয়ে দ্রুততম গোল—১১ সেকেন্ড; হাকান সুকুর (তুরস্ক-কোরিয়া, ২০০২)।  সবচেয়ে বেশি গোলের ম্যাচ—আর্জেন্টিনা ৭-৫ সুইজারল্যান্ড, ১৯৫৪। সবচেয়ে বেশি ম্যাচে গোল না খাওয়া গোলরক্ষক—১০ ম্যাচ, পিটার শিলটন (ইংল্যান্ড, ১৯৮২-১৯৯০) ও ফাবিয়েন বার্থেজ (১৯৯৮-২০০৬)। সবচেয়ে বেশি সময় গোল না খাওয়া গোলরক্ষক—ওয়াল্টার জেঙ্গা, ৫১৭ মিনিট (ইতালি, ১৯৯০)। সবচেয়ে বেশি গোল খাওয়া গোলরক্ষক—২৫ গোল, আন্তোনিও কারবাজাল (মেক্সিকো) ও মোহামেদ আল-দিয়াইয়া (সৌদি আরব)। দুবার বিশ্বকাপ জেতা কোচ—ভিওরিও পোজ্জো (ইতালি, ১৯৩৪ ও ১৯৩৮)। বিশ্বকাপে পাঁচটি ভিন্ন দেশের কোচ—বোরা মিলুটিনোভিচ (মেক্সিকো ১৯৮৬, কোস্টারিকা ১৯৯০, যুক্তরাষ্ট্র ১৯৯৪, নাইজেরিয়া ১৯৯৮, চীন ২০০২)। সবচেয়ে বেশি বয়সী কোচ—সিজার মালদিনি (৭০ বছর ১৩১ দিন, প্যারাগুয়ে ২০০২)। খেলোয়াড় ও কোচ হিসেবে টুর্নামেন্ট জয়—মারিও জাগালো ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। সবচেয়ে দ্রুত লালকার্ড—৫৬ সেকেন্ড, হোসে বাতিস্তা (উরুগুয়ে-স্কটল্যান্ড ১৯৮৬)। বেঞ্চে থেকেও লাল কার্ড দেখা ফুটবলার—ক্লদিও ক্যানিজিয়া (আর্জেন্টিনা-সুইডেন, ২০০২)। এক ম্যাচে সবচেয়ে বেশি দর্শক—১ লাখ ৯৯ হাজার ৮৫৪; মারাকানা, ব্রাজিল-উরুগুয়ে; ১৯৫০। সবচেয়ে কম দর্শক—৩০০; রুমানিয়া-পেরু ১৯৩০।