বিআইএসসি বিজ্ঞান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ অক্টোবর দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজে (বিআইএসসি) বার্ষিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। মেলায় স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা ৫২টি প্রকল্প প্রদর্শন করে। প্রকল্পের মাধ্যমে জেনেটিক প্রকৌশল, পরিবেশদূষণ, পানি সমস্যা, ভূমিকম্প, যানজট সমস্যা দূরীকরণসহ বিভিন্ন বিষয় উপস্থাপনা করে। সপ্তম শ্রেণীর ফারদিফা ফাতমিউল ফারদিফা জানায়, ‘খুবই ভালো লাগছে। বন্ধুদের সঙ্গে প্রজেক্ট তৈরি করার সময় বিজ্ঞানের নতুন অনেক কিছু জানতে পেরেছি।’ স্কুলের অধ্যক্ষ কর্নেল (অব.) আনিসুর রহমান চৌধুরী পিএসসি বলেন, ‘বিজ্ঞানমনস্ক জাতি গঠনে বিজ্ঞান মেলার বিকল্প নেই। শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য বিআইএসসি প্রতিবছর বিজ্ঞান মেলা আয়োজন করে আসছে।’ বিজ্ঞান মেলায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এস এ এম খাইরুল বাসার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ও জিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ইসতিয়াক মো. সাইদ, সুব্রত সাহা প্রমুখ। মেলায় প্রথম স্থান অর্জন করেছে শামামা শাখাওয়াত ও তার বন্ধুদের প্রদর্শন করা জেনেটিক প্রকৌশলের মডেলটি।