বিআরটিএর একটি চক্র দুর্নীতি চালিয়ে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিআরটিএর (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) অভ্যন্তরে অনেক সমস্যা আছে। একটি চক্র এর অভ্যন্তরে অনিয়ম ও দুর্নীতি চালিয়ে যাচ্ছে। এসব অনিয়ম, দুর্নীতি দূর করার চেষ্টা চলছে। এ ক্ষেত্রে অনেক অগ্রগতিও হয়েছে। আজ শনিবার সাভারে বিআরটিএর আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।ওবায়দুল কাদের বিআরটিএর নতুন কার্যালয় সম্পর্কে বলেন, শুধু অফিস করলেই চলবে না। পাশাপাশি খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন ভুয়া লাইসেন্স দেওয়া না হয়। যেখানে-সেখানে গাড়ি পার্কিংও বন্ধ করতে হবে।মন্ত্রী বলেন, মহাসড়কে চলাচলরত অধিকাংশ যানবাহনেরই ফিটনেস নেই। নেই লাইসেন্সও। তাই বিআরটিএকে এসব বিষয় খেয়াল রাখতে হবে। আজ শনিবার সাভার উপজেলা ভবনে বিআরটিএর ঢাকা জেলা সার্কেলের সাভার কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, মন্ত্রণালয় দুটোতে অনেক দুষ্টচক্র রয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে আগে ওই দুষ্টচক্রকে ভাঙ্গতে হবে। তা না হলে কোন কিছুই সম্ভব নয়।যোগাযোগমন্ত্রী বলেন, ঢাকা-আরিচা মহাসড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছিল। দুর্ঘটনা রোধে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কারণে দুর্ঘটনার পরিমাণ অনেক কমে এসেছে। গত সাড়ে পাঁচ মাসে ওই সড়কে মাত্র তিনটি দুর্ঘটনা ঘটেছে। আন্তরিকতার সঙ্গে কাজ করলে এর সুফল অবশ্যই পাওয়া যায়।ফুটপাত ও মহাসড়কে হাটবাজার বসানো প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মাস খানেক আগেও ওই মহাসড়কের হেমায়েতপুর থেকে একটি বাজার অপসারণ করা হয়েছে। এসব বাজার ও হাট অপসারণ করতে জনগণকে আরও বেশি সচেতন হতে হবে।পরে যোগাযোগমন্ত্রী নবীনগর-কালিয়াকৈর সড়কের ডেন্ডাবর এলাকায় একটি ফুটওভার ব্রিজ উদ্বোধন করেন। এরপর ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শনে যান তিনি।