বিআরটিএর কাছে তথ্য নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরে অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা ক্রমাগত বেড়েই চলছে। এতে যানজট তীব্র হলেও এ নিয়ে বাংলাদেশ সড়ক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিআরটিএ) চোখে পড়ার মতো কোনো উদ্যোগ নেই বললেই চলে। তবে মাসে একবার অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালানো হয় বলে বিআরটিএর কর্মকর্তারা জানান। নগরে কী সংখ্যক গাড়ি চলাচল করছে তার কোনো হিসাব বিআরটিএ সিলেট সার্কেল অফিসে নেই বলে জানান এখানকার সহকারী পরিচালক মো. আব্দুস সাত্তার। তবে তিনি স্বীকার করেন, নগরে অতিরিক্ত গাড়ি রয়েছে। তবে এর চেয়েও বেশি সংখ্যক আছে রিকশা। মাত্রাতিরিক্ত রিকশার কারণে যানজট দীর্ঘস্থায়ী হচ্ছে। মাসে মাসে অভিযান চালানো হয় দাবি করে বিআরটিএর মোটরজান পরিদর্শক প্রদীপকুমার দেব বলেন, ‘মাসে অন্তত একবার আমরা পরিদর্শনে বের হই। এ সময় ট্যাক্স, ফিটনেস ও রোড পারমিটবিহীন গাড়িগুলোতে অভিযান চালিয়ে মামলা ও জরিমানা আদায় করা হয়। এ অভিযান চলবে।’