বিআরটিএর দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দুজন কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের উপপরিচালক খায়রুল হুদা কাফরুল থানায় মামলা দুটি করেন।আসামিরা হলেন: বিআরটিএর সার্কেল অফিসার পরিদর্শক এ এস এম ফখরুল আমিন ও সানোয়ার খান এবং ব্যবসায়ী মাহবুবুর রহমান।কাফরুল থানা জানায়, বিশ্বখাদ্য সংস্থার (ডব্লিউএফও) নামে করমুক্ত আমদানি করা ছয়টি গাড়ি নিয়ম ভেঙে ও সরকারকে কর না দিয়ে খোলাবাজারে বিক্রি করার অভিযোগে মামলা দুটি করা হয়েছে।