এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com) প্রশ্ন: আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক করেছি। পড়ালেখা শেষ করে বিদেশ যেতে চাই। আমি একটি কাজ শিখে তবেই যেতে চাই। শুনেছি বিউটি পারলারের কাজ জানলে বিদেশে সহজে কাজ পাওয়া যায়। আমি কোথায় এই কাজ শিখতে পারি? আমাদের দেশে কি মানসম্মত কোনো প্রশিক্ষণ কেন্দ্র আছে? তানিয়া, গুলশান, ঢাকা। উত্তর: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি লিখেছেন, আপনি বিউটি পারলারের কাজ শিখে বিদেশে কাজ করতে যেতে চান। বিউটি পারলারের কাজ জানলে বিদেশে সহজেই কাজ পাওয়া যাবে তখনই, যখন আপনার কাজের দক্ষতা হবে আন্তর্জাতিক মানসম্পন্ন। বিদেশে পারলারে কাজ করতে হলে, নিয়মানুসারে আপনার সেই দেশের লাইসেন্স থাকতে হবে, যা পরীক্ষার ভিত্তিতে দেওয়া হয়। দেশের ভেতর এবং দেশের বাইরে বিউটি প্রফেশনে আগ্রহী শিক্ষার্থীদের সুবিধার্থে ‘পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি লি.’ ২০০৮ সালে ‘পারসোনা ইনস্টিটিউট অব বিউটি অ্যান্ড লাইফস্টাইল’ নামে একটি প্রশিক্ষণকেন্দ্র চালু করেছে। যেখানে আন্তর্জাতিক মানসম্মতভাবে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। আপনি চাইলে এখান থেকে প্রশিক্ষণ নিতে পারেন। এ প্রতিষ্ঠানে আপনি যে কোর্সগুলো করার সুযোগ পাবেন তা হচ্ছে—স্কিন কেয়ার, নেইল কেয়ার, হেয়ার কাটিং, হেয়ার ট্রিটমেন্ট, ব্রাইডাল মেকআপ ইত্যাদি। এ ছাড়া স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি আরও অনেক কোর্স করার সুযোগ রয়েছে, কোর্সগুলো থিওরিটিক্যাল, ডেমোনেস্ট্রেশন ও প্রাকটিক্যাল এই তিন পদ্ধতিতে শেখানো হয়। এবং প্রতিটি কোর্সে থিওরিটিক্যাল ও প্রাকটিক্যাল পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় পাস করলেই শুধু সার্টিফিকেট দেওয়া হয়। এখানকার প্রশিক্ষণ বিদেশের লাইসেন্স পেতে আপনার সহায়ক হবে বলে আমি মনে করি।শাহিনা আরেফিনইনচার্জ অ্যান্ড ফ্যাকাল্টি কো-অর্ডিনেটর পারসোনা ইনস্টিটিউট অব বিউটি অ্যান্ড লাইফস্টাইল