বিএ এবং বিএসএস পরীক্ষার সময়সূচির পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিএ এবং বিএসএস প্রোগ্রামের ২০১০ সালের পরীক্ষার সময়সূচির পরিবর্তন হয়েছে বলে জানা গেছে। পরিবর্তিত সময়সূচি নিজ নিজ শিক্ষাকেন্দ্র থেকে শিক্ষার্থীদের জেনে নিতে বলা হয়েছে।আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত বিভিন্ন কোর্সের পরীক্ষা ২৮ জানুয়ারি শুরু হবে। চলবে ১০ জুন পর্যন্ত। প্রতি শুক্রবার কোর্সভিত্তিক এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়।প্রসঙ্গত, ২৮ জানুয়ারি থেকে এসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।