বিএনপি আপাতত সংসদে যাচ্ছে না: জয়নাল আবদিন
বিরোধী দল বিএনপির চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন, বিএনপি আপাতত সংসদে যাচ্ছে না। গতকাল শনিবার স্পিকারের সঙ্গে বৈঠকের বিষয়টি দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে জানানো হয়েছে। আজ রোববার আবার স্পিকারের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। পরে তাঁকে জানানো হয়, বিএনপি আপাতত সংসদে ফিরবে না। আজ জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে জয়নাল আবদিন এসব কথা জানান।উল্লেখ্য, স্পিকার আবদুল হামিদ বিরোধী দলকে সংসদে ফিরিয়ে নিতে গতকাল রোববার জয়নাল আবদিনের সঙ্গে বৈঠক করেছেন।বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, দেশের সার্বিক পরিস্থিতি খারাপ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, পানি, বিদ্যুত্ ও গ্যাসসংকট, হত্যা, খালেদা জিয়ার বাড়িসহ বিভিন্ন মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়নি। স্পিকারকে এসব বিষয় জানানো হলে তিনি জানান, তিনি অসহায়।তাহলে সংসদ কে চালাচ্ছে?—প্রশ্ন করে জয়নাল আবদিন নিজেই বলেন, সরকারের নির্দেশে সংসদ চলছে।