বিএনপি আর সংসদে ফিরবে না: সালাউদ্দিন কাদের চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ‘বিএনপি আর সংসদে ফিরবে না। তাঁরা আমাদের কাঁথা-বালিশ টেনে নিয়ে গেছে। সংসদে কীভাবে যাব? যাওয়ার কথা উঠছে কেন?’ আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির সাংসদদের পদত্যাগপত্রে সই নিয়ে রাখার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটা কোনো বড় ঘটনা নয়। আওয়ামী লীগের কাছ থেকে আমরা এ শিক্ষা পেয়েছি।’ জাতীয় সংসদ সম্পর্কে তিনি বলেন, সংসদ এখন মুদ্রাকরের ভূমিকা পালন করছে। তাঁরা এখন সংবিধান ছাপানোর দায়িত্ব নিয়েছেন। অথচ সংবিধানের ৬৫/১ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের দায়িত্ব আইন প্রণয়ন করা।খালেদা জিয়ার বাড়ি নিয়ে বিএনপি ও আইএসপিআরের মধ্যে সৃষ্ট সাম্প্রতিক বক্তব্যেরও জবাব দেন সাকা চৌধুরী। আইএসপিআর সম্পর্কে সাকা চৌধুরী বলেন, ‘ওরা আমাদের খাজনা খাওয়া চাকর। ওরা কী ব্যবস্থা নেবে।’ প্রসঙ্গত, খালেদা জিয়াকে মঈনুল রোডের বাসা থেকে উচ্ছেদের পর সংবাদ সম্মেলনে খালেদা জিয়া অভিযোগ করেন, তাঁকে জোর করে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে।পাল্টা জবাবে আইএসপিআর বলেছিল, খালেদা জিয়া মিথ্যাচার করছেন। কর্তৃপক্ষ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।