বিএনপি ইস্যুবিহীন হরতাল ডেকেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, মানুষ হরতাল ডাকে কোনো একটা ইস্যু নিয়ে। কিন্তু বিএনপি ইস্যুবিহীন একটি হরতাল ডেকেছে। জনগণ কিছুতেই এই ইস্যুবিহীন হরতাল মেনে নেবে না।আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ইজতেমা উপলক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত আন্ত মন্ত্রণালয় বৈঠকে তিনি এসব কথা বলেন।বৈঠকে জানানো হয়, আগামী ২১-২৩ ডিসেম্বর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকেই গ্রেপ্তার করা হচ্ছে না। এই গ্রেপ্তারের মূলে বেগম খালেদা জিয়া নিজেই দায়ী। আমি বারবার বলবার চেষ্টা করেছি, অহেতুক একটা ইস্যুবিহীন হরতাল করে কোমলমতি ওই ছাত্রদল, যুবদল কর্মীদের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়াটা রাজনৈতিক নেতাদের কাজ নয়।’