বিএনপি এই সংবিধান পরিবর্তন করবে: মওদুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া সংবিধান ছুড়ে ফেলার কথা বলে কোনো রাষ্ট্রদ্রোহিতা করেননি, বরং তিনি সঠিক কথাই বলেছেন। মওদুদ আহমেদ বলেন, ওই বক্তব্যের মধ্যে দিয়ে খালেদা জিয়া বলতে চেয়েছেন যে বিএনপি এই সংবিধান প্রত্যাখ্যান করেছে। সুযোগ পেলে বিএনপি এর পরিবর্তন করবে। আজ রোববার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে মওদুদ আহমদ এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে মওদুদ আহমদ বলেন, সরকার জনগণের ম্যান্ডেট ছাড়া সংবিধান পরিবর্তন করেছে। বিএনপি ম্যান্ডেট নিয়ে এসে আবার এটি পরিবর্তন করবে।