বিএনপি একটি সন্ত্রাসী দলে রূপ নিচ্ছে: কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপি দেশের একটি গণতান্ত্রিক বড় রাজনৈতিক দল। কিন্তু হরতাল, নৈরাজ্য, সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে এই বড় দলটি ক্রমান্বয়ে একটি সন্ত্রাসী দলে রূপ নিচ্ছে।আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে এক শোকসভায় কামরুল বিএনপি সম্পর্কে এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু মানবকল্যাণ পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে। কামরুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধীদের বিচার, বিডিআর হত্যাকাণ্ড, একুশে আগস্টের গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র মামলার বিচার বাধাগ্রস্ত করতে একাত্তরের দোসররা দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।আইন প্রতিমন্ত্রী বলেন, রাজনীতিবিদদের কথাবার্তা, আচার-আচরণে সংযত হওয়া দরকার। কথায় কথায় ঢালাওভাবে সবাইকে নাস্তিক বলা রাজনীতিবিদদের ভাষ্য হতে পারে না। তিনি বলেন, ক্ষমতার লোভে দেশে এখন নোংরা রাজনীতি চলছে। এটা চলতে দেওয়া যায় না। তা হলে একদিন রাজনীতিবিদদের দেখে মানুষ সন্ত্রাসী মনে করবে।এ সময় তিনি বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আগামীকাল এইচএসসি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।বিএনপি-জামায়াত ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মন্তব্য করে তিনি আরও বলেন, ধর্মের নামে মিথ্যাচার করে, সংখ্যালঘুদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে বিএনপি-জামায়াত। যারা ধর্মের নামে রাজনীতি করে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কথা স্মরণ করে কামরুল ইসলাম বলেন, তিনি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে চির অমর হয়ে বেঁচে থাকবেন।