বিএনপি এমন আন্দোলন করছে না যে, মোকাবিলা করতে হবে: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘বিএনপিসহ বিরোধী দলগুলো এমন কোনো আন্দোলন করছে না যে, তা আমাদের মোকাবিলা করতে হবে।’ আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সৈয়দ আশরাফুল ইসলাম আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রস্তুতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে সম্পূর্ণ প্রস্তুত করা হবে। যাতে দল সর্বশক্তি নিয়ে নির্বাচনে অংশ নিতে পারে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রোজার আগেই ১৯টি বৃহত্তর জেলায় দলের সাংগঠনিক সফর শেষ করা হবে। রোজার পর ওয়ার্ডগুলোতে সম্মেলন শুরু হবে। তিনি বলেন, দলের সদস্য সংগ্রহ অভিযান গতিশীল করা হবে। সহযোগী সংগঠনগুলোর সম্মেলন করারও উদ্যোগ নেওয়া হবে।বৈঠকে আগামী ১৫ আগস্ট ও ২১ আগস্টের কর্মসূচি নির্ধারণ নিয়ে আলোচনা করা হয় বলে সৈয়দ আশরাফ জানান।বৈঠকে আশরাফুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নেতা মাহবুব-উল আলম হানিফ, নূহ-উল-আলম লেনিন, আ ফ ম মুস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।