বিএনপি-এলডিপি একসঙ্গে আন্দোলন করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক ঐক্য গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ বুধবার বৈঠক করে দল দুটি। এলডিপির সভাপতি অলি আহমদের মহাখালীর ডিওএসএইচের বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন বিএনপির সহসভাপতি ও মেয়র সাদেক হোসেন খোকা, এলডিপির মহাসচিব জাহানারা বেগম, যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন ও স্থায়ী কমিটির সদস্য রেদওয়ান আহমেদ উপস্থিত ছিলেন।বৈঠকের পর অলি আহমদ সাংবাদিকদের বলেন, ‘বৃহত্তর ঐক্য গড়তে আমরা একমত হয়েছি। আমরা ভবিষ্যতে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করবে।’খালেদা সরকারের এক সময়ের মন্ত্রী অলি আহমদ বলেন, ‘পঞ্চদশ সংশোধনী বাতিল, প্রতিহিংসার রাজনীতি ও দমননীতি বন্ধ, মানুষের মৌলিক সমস্যার সমাধান ও জঙ্গিবাদ দমনে একসঙ্গে কাজ করতে আমরা দুই দল একমত হয়েছি।’একসময় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে থাকলেও এখন বিএনপির দিকে ঝুঁকছে বিএনপির সাবেক নেতা অলি আহমদের এলডিপি। ১৩ জুলাই এলডিপি বিএনপির গণ-অনশন কর্মসূচিতেও সংহতি জানিয়েছিল।