বিএনপি এলে সংসদ আরও কার্যকর হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবিধানিক বাধ্যবাধকতার ব্যাপারে প্রত্যেক সাংসদকে সজাগ থাকার কথা বলেছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। তিনি বলেন, বিরোধী দল তাদের পুরোনো অভ্যাস পরিত্যাগ করতে পারছে কী পারছে না, তা পরীক্ষার দাবি রাখে।আজ শুক্রবার রাজধানীতে জলবায়ু পরিবর্তন নিয়ে তিন দিনব্যাপী এক অনুষ্ঠানের সমাপনী দিনে স্পিকার আবদুল হামিদ এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রচারিত হয়েছে। ওই প্রতিবেদনে স্পিকার বলেন, প্রধান বিরোধী দল বিএনপি এলে সংসদ আরও কার্যকর হবে। শুধু সদস্য পদ রক্ষার জন্য নয়, বিরোধী দল হিসেবেই বিএনপির সংসদে ফেরা উচিত বলে তিনি মন্তব্য করেন।স্পিকার বলেন, সরকার বা বিরোধী দল প্রত্যেকেরই দাবি-দাওয়া আছে। সেটা রাস্তায়, জনসভায় কিংবা জাতীয় সংসদেও জানাতে পারে। তিনি বলেন, ‘তবে রাস্তায় বা জনসভায় সরকারি বা বিরোধী দল যা-ই করুক, আমার কিছু বলার থাকে না। কিন্তু সংসদে কথা বললে আমিও কিছু মতামত দিতে পারি।’