বিএনপি ও যুবদলের ১৮ নেতা-কর্মী জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় বাগেরহাটে আওয়ামী লীগের সাংসদ পদপ্রার্থী শেখ হেলাল উদ্দিনের গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপি ও যুবদলের ১৮ নেতা-কর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই নেতা-কর্মীরা আজ মঙ্গলবার দুপুরে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হলে আদালত তাঁদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।জেলহাজতে যাওয়া নেতাদের মধ্যে রয়েছেন সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর মোহম্মদ শেখ, সাংগঠনিক সম্পাদক জগলুর রহমান, প্রচার সম্পাদক ফজলু শেখ, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি খান এ সেলিম, সদস্য মোজাহার হালদার, বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য মিজান শেখ, বারুইপাড়া ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মোতালেব জমাদ্দার, ১ নম্বর ওয়ার্ডের সভাপতি নূর মোহম্মদ মোড়ল, জেলা যুবদলের সদস্য খান ওমর আলী, যাত্রাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. ফরিদ হালদার, বারুইপাড়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি জিয়া সরদার ও সহসাধারণ সম্পাদক কালাম সরদার।জানা যায়, ২০০১ সালের ১৭ সেপ্টেম্বর সদর উপজেলার বাকপুরা এলাকায় শেখ হেলালের গাড়ি ভাঙচুর ও দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় শেখ হেলালের সহযাত্রী ও বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবর মল্লিক গত বছরের ৭ ডিসেম্বর বিএনপি ও যুবদলের ৩৬ নেতা-কর্মীর বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। উচ্চ আদালতের নির্দেশে এজাহারভুক্ত আসামিরা অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত জামিনে ছিলেন। গত ২৮ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ও বাগেরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাজাহান আলী ৩৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। জামিনে থাকা ১৮ আসামি আজ আদালতে হাজির হলে বিচারিক হাকিম তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।