বিএনপি কারও করুণায় ক্ষমতায় যাবে না: ফখরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কারও করুণায় ক্ষমতায় যাবে না। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দীর পঞ্চমবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।নির্বাচনে সব দলের অংশগ্রহণের জন্য সমান ক্ষেত্র তৈরি করতে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের দাবি জানান মির্জা ফখরুল। বিএনপি ষড়যন্ত্র করছে—ক্ষমতাসীন আওয়ামী লীগের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, বিএনপি কোনো ষড়যন্ত্রে যুক্ত ছিল না। দলটি কোনো ষড়যন্ত্রে বিশ্বাসও করে না। বিএনপি শান্তিপূর্ণভাবে ১২ মার্চের মহাসমাবেশ করবে বলে তিনি জানান। ইউএনবি।