বিএনপি কার্যালয় অবরুদ্ধ, নেতারা অবরুদ্ধ: নজরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বিএনপি কার্যালয় অবরুদ্ধ। নেতারা অবরুদ্ধ। গণতন্ত্র অবরুদ্ধ। তার পরও সবাই স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে।’ তিনি দাবি করেন, গতকাল থেকে আজ বেলা ১১টা পর্যন্ত পুলিশের লাঠিপেটায় তাঁদের ৫০০ নেতা-কর্মী আহত হয়েছে। পুলিশ ৩০০ জনকে আটক করেছে।আজ বুধবার বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হওয়ার পর নজরুল ইসলাম খান নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের গেটের সামনে সাংবাদিকদের এ কথা বলেন।এর আগে জনগণ এ হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালন করছে বলে দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘কোনো ধরনের পিকেটিং ছাড়াই জনগণ হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালন করছে। কিন্তু সরকার আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা ও গণতান্ত্রিক অধিকার হরণ করছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কার্যত অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। সেখানে কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। রাজধানীর বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে বিপুল সংখ্যক পুলিশ। রাজধানীর সড়কে বাস, মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করছে, তবে সংখ্যায় কম।