বিএনপি কাল সংসদে যোগ দেবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধী দল বিএনপি কাল মঙ্গলবার সংসদে যোগ দেবে। আজ সোমবার রাতে সংসদীয় দলের বৈঠক শেষে বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক দলের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।জয়নুল আবদিন বলেন, ‘দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরতেই সংসদে যোগদানের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার আমরা সংসদে যোগ দেব।’এর আগে সন্ধ্যা সাতটার দিকে সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে সংসদীয় দলের বৈঠক বসে। বৈঠক রাত নয়টা পর্যন্ত চলে।বিরোধী দলের সংসদীয় দলের সভা শেষ হওয়ার আগেই সংসদের আজকের অধিবেশন মুলতবি হয়ে যায়।