বিএনপি গণ-অভ্যুত্থানের ঘোষণা দিচ্ছে: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, রাজপথে আন্দোলনের নামে বিরোধী দলের আর কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। আজ শুক্রবার সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শিল্পকলা একাডেমীতে এই আলোচনা সভার আয়োজন করে। ‘গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে মাহবুব-উল আলম হানিফ বলেন, এমন চিন্তা করলে সেটা ভুল হবে। কারণ, এটা মিসর বা লিবিয়া নয়, এটা বাংলাদেশ। আর বর্তমানে ক্ষমতায় আছে আওয়ামী লীগ, যাদের জন্মই হয়েছে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে।বিএনপির নেতাদের মধ্যে অস্থিরতা, অসহিষ্ণু মনোভাব লক্ষ করা যাচ্ছে উল্লে¬খ করে আওয়মী লীগের নেতা হানিফ বলেন, বিএনপির নেতারা মুখে গণতন্ত্রের কথা বললেও ইদানীং তাঁরা সরকারের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের ঘোষণা দিচ্ছেন।সংগঠনের সাধারণ সম্পাদক সাংসদ তারানা হালিমের সভাপতিত্বে সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষক লীগের সহসভাপতি শেখ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এম এ করিম প্রমুখ বক্তব্য দেন। বাসস।