বিএনপি গণতান্ত্রিক লেবাসে সন্ত্রাসী দল: কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপি গণতান্ত্রিক লেবাসে একটি সন্ত্রাসী দল। রাজনৈতিকভাবে এ দলটিকে নির্মূল করা না গেলে দেশের ভাগ্য উন্নয়ন করা সম্ভব নয়।এবিসি রেডিও জানায়, জাতীয় প্রেসক্লাবে আজ মঙ্গলবার সকালে শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, তারেক জিয়া জঙ্গিবাদের সৃষ্টিকর্তা। হাওয়া ভবন থেকে ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা করা হয়েছিল, এমন অভিযোগ করে তিনি হামলাকারীদের দ্রুত বিচার করা হবে বলে জানান।