বিএনপি-জামায়াত জোট জনগণের সঙ্গে প্রতারণা করেছে: আবদুল মান্নান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকার বিদ্যুৎ উৎপাদন না করে শুধু খাম্বা তৈরি করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। বিদ্যুৎ নিয়ে আন্দোলন করতে হলে আগে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে হবে।’ আজ শনিবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার ওয়াছেক মিলনায়তনে বয়স্ক, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা প্রদান অনুষ্ঠানে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বিলম্ব করতে বিরোধী দল ষড়যন্ত্র করে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে।’ এ ছাড়া বিদ্যুৎ নিয়ে কেউ আন্দোলন করার চেষ্টা করলে তা প্রতিহত করতে উপস্থিত নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।