বিএনপি-জামায়াত দেশকে নরকে পরিণত করতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দেওয়ায় বিএনপি-জামায়াত নেতারা খুশি হয়েছে। কারণ, তারা দেশের উন্নয়ন চায় না। তারা দেশকে নরক ভূমিতে পরিণত করতে চায়।’ আজ শুক্রবার দুপুরে ‘পদ্মা সেতু নির্মাণ: বাংলাদেশের প্রধান ষড়যন্ত্রকারী বিএনপি; নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহীউদ্দীন খান আলমগীর এ কথা বলেন।রাজধানীর ডিপ্লে¬ামা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী এই সভার আয়োজন করে। বাসস পদ্মা সেতুতে ঋণচুক্তি বাতিলের বিষয়টি বিশ্বব্যাংকের ব্যর্থতা উল্লে¬খ করে আলমগীর বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশকে ঋণ দিতে পারেনি, এটা তাদের ব্যর্থতা। আমরা বিশ্বব্যাংকের শেয়ার হোল্ডার জাতি হিসেবে বিশ্বব্যাংককে অভিযুক্ত করতেই পারি।’সভায় উপস্থিত আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বিএনপি নেতাদের প্রতি অভিযোগ করে বলেন, ‘একটা নীলনকশা অনুযায়ী বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দিয়েছে। বর্তমানে বিরোধী দল, বিশ্বব্যাংকের কর্মকর্তা ও একজন বিদেশি রাষ্ট্রদূতের কথাবার্তা একই সূত্রে গাথা। তারা আজ ঐক্যবদ্ধ হয়েছে। তাদের কথা শুনে মনে হয়, তারা বাংলাদেশের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ মিশন নিয়ে মাঠে নেমেছে।’দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আইন প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ও দেশীয় যেসব শত্রু বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা দেশের শত্রু, সার্বভৌমত্বের শত্রু। তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।আজকের এ সভায় সংগঠনের সহ-সভাপতি ফাতেমাজ্জামান সাথী সভাপতিত্ব করেন।