বিএনপি-জামায়াতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বিএনপি-জামায়াত হরতাল ডেকে দেশকে ধ্বংস করতে চায়। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।সাহারা খাতুন বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত ও খালেদা জিয়ার দুই ছেলেকে রক্ষা করার জন্য হরতাল দেওয়া হচ্ছে। তিনি বলেন, আজ যখন সব ক্ষেত্রে দেশের উন্নয়ন হচ্ছে, সেখানে একটি কুচক্রী মহল বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য হরতাল ডাকছে। তারা গাড়ি ও মানুষ পুড়িয়ে জনসাধারণকে ভয় দেখাচ্ছে।আজ শনিবার চট্টগ্রাম নগরের হাটহাজারী মডেল থানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ভবিষ্যতে হরতালসহ যেকোনো ধ্বংসাত্মক কার্যকলাপ কঠোরভাবে দমন করা হবে।এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ রিফর্ম প্রোগ্রামের আওতায় প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাটহাজারী মডেল থানার নতুন ভবন ও কার্যক্রম উদ্বোধন করেন।সহকারী পুলিশ সুপার বাবুল আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুলিশ রিফর্ম প্রোগ্রামের ন্যাশনাল প্রজেক্ট ডিরেক্টর অতিরিক্ত আইজিপি মুখলেসুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হাটহাজারীর সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ, সীতাকুণ্ড উপজেলার সাংসদ এ বি এম আবুল কাশেম, সাতকানিয়া-লোহাগাড়া সংরক্ষিত মহিলা আসনের সাংসদ চেমন আরা তৈয়ব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবদুল করিম, আইজিপি হাসান মাহমুদ খন্দকার প্রমুখ।