বিএনপি-জোটের বিক্ষোভ সমাবেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আগামীকাল শনিবারের বিক্ষোভ সমাবেশ স্থগিত করা হয়েছে। বেলা তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হওয়ার কথা ছিল। পুলিশ সমাবেশের মঞ্চ তৈরি ও মাইক ব্যবহারের অনুমতি না দেওয়ায় এই কর্মসূচি স্থগিত করা হয়।বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ আজ রাত সাড়ে ১১টার দিকে প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। রিজভী সাংবাদিকদের জানান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৮ দলীয় জোটের সমাবেশের অনুমতি না দেওযার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।