বিএনপি ধীরে ধীরে বিলীন হয়ে যাবে: কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বিএনপিকে ‘ককটেল পার্টি’ আখ্যা দিয়ে বলেছেন, বিএনপির সাংগঠনিক কোনো ভিত্তি নেই। এ দলটি ধীরে ধীরে বিলীন হয়ে যাবে।কামরুল ইসলাম বলেন, যে দল কখনো জামায়াত বা কখনো রাজাকারের হাত ধরে পরিচালিত হয়, সেই দল বাংলাদেশের মাটিতে টিকে থাকতে পারবে না।আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘তারেক, কোকো ও যুদ্ধাপরাধীদের রায় খালেদার দেশবিরোধী রাজনীতি’ শীর্ষক এক আলোচনা কামরুল ইসলাম এ কথা বলেন। বঙ্গবন্ধু একাডেমী এ অনুষ্ঠানের আয়োজন করে।সংগঠনের মহাসচিব হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার প্রমুখ।‘আওয়ামী লীগের মধ্যে কোন্দল চরমে’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের এমন বক্তব্যের জবাবে কামরুল বলেন, ‘আওয়ামী লীগে কোনো কোন্দল নেই। বিএনপির মতো বহুরূপী মানুষ আওয়ামী লীগে নেই। ১/১১ থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগের ঐক্য আরও সুদৃঢ় হয়েছে। মওদুদ আহমদ একবার জাতীয় পার্টি একবার বিএনপি—সারা জীবন এই বহুরূপী চরিত্র ধারণ করেছেন।’বিএনপিকে উদ্দেশ করে কামরুল ইসলাম বলেন, জনগণের ভোট নিয়েছেন। সংসদে ফিরে আসুন কথাবার্তা বলুন। যৌক্তিক দাবি তুলে ধরুন। খালেদা জিয়ার রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, যদি তত্ত্বাবধায়ক সরকারের জন্য কর্মসূচি দিয়ে থাকেন, তাহলে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংসদে এসে বিতর্ক করুন। জাতিসংঘ মহাসচিব বান কি মুনও এই সংলাপের কথা বলে গিয়েছেন। আর তিনি (খালেদা) যদি মনে করেন, যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য আন্দোলন করবেন, তারেক-কোকোর মুক্তির জন্য আন্দোলন করবেন, তাহলে ভুল করবেন।কামরুল বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার একটি মৃত ইস্যু। এ কারণে সরকার নিজ তাগিদ থেকে এ বিষয়ে আলোচনার কোনো বিল সংসদে তুলবে না। যদি এ বিষয়ে কোনো বিল তুলতে চান, তাহলে যেকোনো বেসরকারি দিনে সংসদে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিল তুলুন।’আইন প্রতিমন্ত্রী আরও বলেন, ‘জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য। আমরা সে লক্ষ্যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করছি। বিএনপি চাইলে এ বিষয়ে আমাদের পরামর্শ দিতে পারে।’ ইউএনবি ও বাসস।