বিএনপি নির্বাচন চায় না, চায় ইস্যু: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদ আজ শুক্রবার ভোলায় বিএনপির নেতাদের আগমনের চেষ্টার বিষয়টিকে বিশৃঙ্খলা সৃষ্টির (সিন ক্রিয়েট) চেষ্টা হিসেবেই উল্লেখ করেছেন। তিনি বলেন, বিএনপি কাল শনিবারও এ ধরনের চেষ্টা চালাতে পারে। বিএনপি নির্বাচন চায় না, তারা ইস্যু চায়। আওয়ামী লীগ এমন কিছু করবে না, যাতে বিএনপি সেটাকে ইস্যু করতে পারে।আজ শুক্রবার বিকেলে ভোলার শাহবাজপুর কলেজ মাঠে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।একপর্যায়ে তোফায়েল আহমেদ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, এখানে আওয়ামী লীগের কোনো নেতা নেই। কেউ যদি পারেন, তাহলে বের করে দেখান।