বিএনপি নেতা নোমান অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিরোধী দল বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান অসুস্থ। গতকাল শনিবার গভীর রাতে তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তিনি হূদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। বুকে ব্যথা অনুভব করায় গতকাল রাতে নোমানকে চট্টগ্রামের একটি ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। চট্টগ্রাম বিএনপির নেতা খুরশিদ জামিল জানিয়েছেন, তিনি অসুস্থ।