বিএনপি নেতাকে খুনের প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর বিএনপির ৫৬ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে বাসা থেকে ডেকে নিয়ে খুনের প্রতিবাদে আগামী মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি।হরতাল শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সমন্বয়ক তরিকুল ইসলাম এই কর্মসূচির ঘোষণা দেন ।তরিকুল ইসলাম বলেন, ‘রফিক ঝিনাইদহের শৈলকুপায় তাঁর শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাতে র্যাব পরিচয়ে তাঁকে বাসা থেকে ডেকে নেওয়া হয়। পরদিন সকালে কুষ্টিয়ায় হাতকড়া পরা অবস্থায় তাঁর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। হাতকড়ায় খোদাই করে “পুলিশ” লেখা ছিল।’তরিকুল বলেন, ‘এর আগে ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা চৌধুরী আলমকে গুম করা হয়। এখন পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি। চৌধুরী আলমের পর এই ছেলেটাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাঁকেও খুন করা হলো। ইলিয়াস আলীকেও গুম করা হয়, তাঁকেও খুঁজে পাওয়া যায়নি। গত চার বছরে এই সরকার এভাবে খালে-বিলে, নদী-নালায়, বনে-জঙ্গলে একের পর লাশ উপহার দিয়েছে।’তরিকুল ইসলাম এই হত্যার নিন্দা জানিয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।