বিএনপি নেতাকে পেটালেন যুবলীগ কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাজাহান মাতব্বরকে যুবলীগের কর্মীরা পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। মো. শাহাজাহান মাতব্বর প্রথম আলো ডটকমকে জানান, কেন্দ্রীয় বিএনপির ডাকে কাল রোববার রাজপথ অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে আজ দুপুরে তিনি লিফলেট বিতরণ করছিলেন। এ সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লার নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল তাঁকে মেসার্স দীপ স্টোর নামক একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বের করে মারধর করতে থাকেন। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায় ও মাথা ফেটে যায়।তবে যুবলীগের নেতা মনির হোসেন মোল্লা এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমি জানি না।’বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, লিফলেট বিতরণ নিয়ে এ রকম ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তবে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।