বিএনপি নেতাদের গ্রেপ্তার করা যৌক্তিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতাদের গ্রেপ্তারকে যৌক্তিক দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, রাজনৈতিক বা অরাজনৈতিক যে গোষ্ঠীই হোক না কেন, যদি তারা হরতালের নামে বোমা ফেলার স্পর্ধা দেখায়, তবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ পদক্ষেপ নেবে।আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।বিএনপির নেতাদের গ্রেপ্তার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহীউদ্দীন খান আলমগীর বলেন, দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের জন্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা যেকোনো জায়গায় প্রবেশ করে গ্রেপ্তার করতে পারবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমি মনে করি এ ধরনের হরতালে জনগণ সমর্থন দেয় না। আর জনসমর্থন না পেলে এ ধরনের হরতাল সফল হতে পারে না।’ নিজেদের ডাকা কাউন্সিল বন্ধ করতেই এ অনৈতিক হরতাল আহ্বান করা হয়েছিল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া আশঙ্কা করেছেন, কাউন্সিলে তরুণ প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। এ কারণে কাউন্সিল বন্ধ করতে হরতাল ডেকেছে বিএনপি।’