বিএনপি নেতার বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর থানার বিএনপি নেতার মনিপুরের বাড়িতে গতকাল বুধবার রাতে ডাকাতি হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।পূর্ব মনিপুরের বাসিন্দা ও মিরপুর থানা বিএনপির সহসভাপতি আবুল হোসেনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। তিনি প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, ডাকাতেরা বাড়ি থেকে নগদ সোয়া চার লাখ টাকা ও ৩৫ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে।মিরপুর থানার পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত তিনটার দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল পূর্ব মনিপুরে আবুল হোসেনের এক তলা বাড়ির ছাদে ওঠে। ছাদের দরজা ভেঙে বাড়িতে ঢুকে তারা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। একপর্যায়ে আবুল হোসেনের স্ত্রীর কাছ থেকে চাবি নিয়ে আলমারি খুলে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করে।মিরপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি।